ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৩ বছরের এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় ৩ জনের নামে মামলা হয়েছে। এসময় তাৎক্ষণিক অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর ধর্ষণকারীকে জেল হাজতে পাঠারো হয়েছে।
এঘটনায় স্থানীয়রা জানানয়, রবিবার দুপুরে পৌর শহরের রঘুনাথপুর মহল্লার ঐ কিশোরীকে প্রলোভন দেখিয়ে একটি বাড়িতে নিয়ে যায় টিএন্ডটি পাড়া মহল্লার মকবুলের ছেলে শামীম (১৯), ইলিয়াসের ছেলে রাব্বি (১৯) এবং সালামের ছেলে রাকিব (২০) নামে তিন যুবক।
পরে সেখানে ওই কিশোরিকে হাত ও মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্ত তিন যুবক। কিশোরির চিৎকার যাতে কেউ না শুনে তাই এ সময় ধর্ষকরা মোবাইলফোনের মাধ্যমে সাউন্ড সিস্টেমে উচ্চস্বরে গান বাজায়। পরে ধর্ষণ শেষে হাত মুখ বাঁধা অবস্থায় কিশোরীকে ঘরের মধ্যে ফেলে রেখে পালিয়ে গেলে পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে।
এসময় থানায় গিয়ে পুলিশকে জানানো হলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে শামীম (১৯) নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে সোমবার জেল হাজতে প্রেরণ করা হয় তাকে। এ ঘটনায় ঐ কিশোরীর পিতা বাদী হয়ে তিনজনের নামে মামলা করেছেন।
একজন গ্রেফতার হয়েছে বলে নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার ।